ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে চার ক্লিনিক ও হাসপাতালে ভোক্তা অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
টাঙ্গাইলে চার ক্লিনিক ও হাসপাতালে ভোক্তা অধিকারের অভিযান ছবির ক্যাপশন: টাঙ্গাইলে চার ক্লিনিক ও হাসপাতালে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে গুরুতর অনিয়ম ধরা পড়ায় একটি হাসপাতালের প্যাথলজি বিভাগ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা, অ্যাপলো হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগে গুরুতর অনিয়ম পাওয়ায় সেটি সিলগালা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।